নিষেধাজ্ঞার সময়ের পরিশ্রমেই ভরসা সাব্বিরের

আপলোড তারিখঃ 2018-05-19 ইং
নিষেধাজ্ঞার সময়ের পরিশ্রমেই ভরসা সাব্বিরের ছবির ক্যাপশন:
খেলাধুলা ডেস্ক: ছয় মাসের নিষেধাজ্ঞা শেষ হতে চলেছে সাব্বির রহমানের। এই সময়ে ঘরোয়া ক্রিকেট মিস করেছেন তিনি। তবে সাব্বির নিষেধাজ্ঞার সময়টা ইতিবাচকভাবে নিচ্ছেন। মানছেন এই সময়ে ঘরোয়া ক্রিকেটে অনেক ম্যাচ মিস করেছেন। কিন্তু নিষেধাজ্ঞার সময়ে ব্যক্তিগতভাবে যে পরিশ্রম করেছেন সাব্বির সেটা কাজে দেবে বলে আশা তার। নিদাহাস ট্রফিতে সাব্বিরের শুরুর ম্যাচগুলো ভালো যায়নি। কিন্তু তিনি দলের 'বিগ হিটার'। তার দিনে একাই দলকে টেনে নিয়ে যেতে পারেন তিনি। ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফির ফাইনালে ৫০ বলে ৭৭ রান করে তার প্রমাণ দিয়েছেন। সামনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ভারতের দেরাদুনে নিজেকে পুরোপুরি মেলে ধরতে চান সাব্বির। তিনি বলেন, 'ঘরোয়া ক্রিকেট থেকে বাইরে থাকাটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে না। আমি এই সময়ে আমার ফিটনেস নিয়ে কাজ করেছি। ব্যাটিংয়ের কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করেছি। আমি এই দুই মাস পরিবারকে সময় দিয়েছি। ব্যক্তিগতভাবে ব্যাটিংয়ের কিছু জায়গা নিয়ে কাজ করেছি। আমার আশা সামনের বছরগুলোতে এটা আমার বিশেষ সহায়তা করবে।' মাঠের বাইরে থেকে করা কাজগুলো প্রয়োগ করতে পারবেন বলে আশা করছেন সাব্বির। তিনি বলেন, 'আমি এই সময়ে যে কাজগুলো করেছি তা যদি মাঠে ঠিকঠাক প্রয়োগ করতে পারি তবেই বেশি খুশি হবো। আমার কাছে নতুন একটা সকাল মানে নতুন একটা চ্যালেঞ্জ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)