জীবননগরে মাদক বিক্রিতে বাধা : প্রাণনাশের হুমকি

আপলোড তারিখঃ 2018-05-18 ইং
জীবননগরে মাদক বিক্রিতে বাধা : প্রাণনাশের হুমকি ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে মাদক বিক্রি করতে নিষেধ করায় প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে মশিয়ারের বিরুদ্ধে। জীবননগর পৌরসভার লক্ষীপুর ব্রীজপাড়ার মৃত শাহাজান ডাক্তারের ছেলে লিটু মিয়া (৩৮) অভিযোগ করে বলেন, লক্ষীপুর ব্রীজপাড়ার আজিজুলের ছেলে মশিয়ার (৩৫), নওশের (৩২), মিলন (২৮) ও শিলন (২২) মিলে বাড়িতে প্রকাশ্য প্রতিনিয়ত মদ, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে। তাদের মাদক বিক্রির কারনে সমাজে যুবকরা দিনদিন মাদক সেবনের সাথে জড়িয়ে পড়ছে। আমি তাদের মাদকদ্রব্য বিক্রি করতে নিষেধ করলে তারা আমার বাড়িতে এসে আমার এবং আমার স্ত্রীকে মারধরসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ বিষয়ে আমি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এ ব্যাপারে অভিযুক্ত মশিয়ারের সাথে কথা বলার জন্য চেষ্টা করা হলে ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পৌরসভার ৫নং ওর্য়াড কাউন্সিলার খন্দকার আলী আজম জানান, লিটুর বিষয়টি আমি জানি না। তবে মশিয়ারের মা আমার কাছে আহত অবস্থায় এসেছিলো। আমার কাছে মনে হচ্ছে এটি তাদের পারিবারিক কোন্দলে এ ধরনের ঘটনা ঘটেছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, লক্ষীপুর গ্রামের লিটু নামের এক ব্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)