দামুড়হুদায় ধানের চিটা উড়ানো মেশিনে যুবক জখম

আপলোড তারিখঃ 2018-05-18 ইং
দামুড়হুদায় ধানের চিটা উড়ানো মেশিনে যুবক জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলায় ধানের চিটা উড়ানো মেশিনের পাখায় আঙ্গুল কেটে লাল্টু খান (৩৫) নামের এক যুবক গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। লাল্টুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহত লাল্টু দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের খাঁপাড়ার জামাত আলীর ছেলে। পারিবারিক সুত্রে জানা গেছে, লাল্টু খান নিজের বাড়ির উঠানে ধানের চিটা উড়ানোর কাজ শুরু করে। এ সময় অসর্তকতাবশত মেশিনের পাখার সাথে তার লুঙ্গি জড়িয়ে মেশিনের ভিতরে টেনে নেই। এতে তার বাম পা, ডান হাত ও শরীরের বিভিন্ন অংশসহ পাখার আঘাতে হাতের একটি সম্পূর্ণ আঙ্গুল কেটে পড়ে যায়। পরে পরিবারের সদস্যা আহত লাল্টুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)