জীবননগরে প্রথম রোজায় বাজার চড়া

আপলোড তারিখঃ 2018-05-18 ইং
জীবননগরে প্রথম রোজায় বাজার চড়া ছবির ক্যাপশন:
জাহিদ বাবু/ মিঠুন মাহমুদ: জীবননগরে চাউলের বাজার স্থিতিশীল থাকলেও মশলার বাজারে আগুন। মাত্র ১ দিনের ব্যবধানে পবিত্র রমজানের প্রথম দিনেই জীবননগরে তরি-তরকারিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ইফতারি তৈরির প্রতিটি পণ্যের দাম কেজিতে ৪ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস বেড়ে গেছে এবং খেটে খাওয়া দিন মজুর ও নি¤œ আয়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। গতকাল শুক্রবার জীবননগর উপজেলা শহরের বাজার ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার বাজারে যে বেগুন প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি হয়েছে তা বর্তমানে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ২৫ টাকার পটল ৪০ টাকা, ৪০ টাকার কাঁচা মরিচ ৫০ টাকা, ৬০ টাকার রসুন ৮০ টাকা, ২০ টাকার আলু ২৫ টাকা, ২০ টাকার বরবটি ৩০ টাকা, ১৫ টাকার লাউ ২০ টাকা, ২০ টাকার কাঁচা কলা ২৫ টাকা, ২৫ টাকার শঁশা ৪০ টাকা, ১৫ টাকার কুমড়া ২০ টাকা, ৩০ টাকার ঢেঁড়শ ৪০ টাকা, ২৫ টাকার খিরা ৪০ টাকা, ৪০ টাকার পিয়াজ ৫০ টাকা, ২০ টাকার ঝিঙে ২৫ টাকা, ৬৫ টাকার ছুলা ৮০ টাকা দরে বিক্রি হ`ে, ধনেপাতা বিক্রি হচ্ছে ২’শ টাকা থেকে ২’শ ৫০ টাকা কেজি দরে, ৫২ টাকার চিনি বিক্রি হচ্ছে ৫৮ টাকায়, প্রতি কেজি জিরা ৩৬৫ টাকা থেকে ৪’শ টাকা, দারচিনি ২৩৫ টাকা থেকে ২৮০ টাকা। হঠাৎ এ মূল্য বৃদ্ধি সম্পর্কে জানতে চাইলে স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারে যোগান কম। এ কারণে তরি-তরকারির দাম বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, যে সমস্ত ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ইফতারি তৈরির পণ্যের দাম হঠাৎ করে বৃদ্ধি করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)