ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকন্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামের আলোচিত স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামী মিল্টনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মিল্টন উপজেলার শেখপাড়া বিন্নী গ্রামের মৃত নবীছদ্দীন মন্ডলের ছেলে। হরিণাকু-ু থানার এস.আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আওয়াল হোসেন জানান, গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে শেখপাড়া বিন্নী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গত ২৫ জানুয়ারী উপজেলার সাবেক বিন্নী গ্রামের এক স্কুলছাত্রীকে তার প্রেমিক রাজন ও আরো তিন বখাটে যুবক ফুসলিয়ে গ্রামের মাঠে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা জিয়া ঐ দিন হরিণাকন্ডু থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ইতিপূর্বে গত ২৪ মার্চ মামলার প্রধান আসামী রাজন কে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত রাজন পর দিন ২৫ মার্চ ঝিনাইদহের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এস.এম মনিরুজ্জামানের আদালতে ১৬৪ ধারায় গ্রেফতার মিল্টনসহ আরো দু জনকে জড়িয়ে স্বীকারোক্তি মূলক জবান বন্দী প্রদান করে। এখনো ঝান্টুর ছেলে মিন্টু ও আনিছুর রহমানের ছেলে সেলিম পলাতক রয়েছে। এদিকে প্রেমিক রাজন বেগতিক দেখে ধর্ষিতাকে বিয়ে করেছেন বলে মেয়ের বাবা জিয়া জানান।
