১৫ মাদকসেবী আটক : জেল হাজতে প্রেরণ

আপলোড তারিখঃ 2018-05-18 ইং
১৫ মাদকসেবী আটক : জেল হাজতে প্রেরণ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযান আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ মাদকসেবীকে আটক করেছে। গত বুধবার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়। গতকাল বৃগস্পতিবার ৩৪ ধারায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার রেল স্টেশন এলাকায় মাদকসেবনকালে থানার এএসআই আসাদ অভিযান চালিয়ে ডাউবি গ্রামের মৃত মোমিন শেখের ছেলে হেলাল (৩৮), হরিনাকুন্ডু উপজেলার ফলসি গ্রামের আত্তাব আলীর ছেলে শিপন (২২), বকসিপুর গ্রামের মৃত নবিছদ্ধনি মন্ডলের ছেলে মনিরুল ইসলাম মনা (৩৮), একই গ্রামের ইজাহার আলীর ছেলে আব্দুস সালাম (৩২), জামজামি মধুপুর গ্রামের লিয়াকত হোসেনের ছেলে জুয়েল রানা (২৬), বলরামপুর গ্রামের মকবুল হোসেন মন্ডলের ছেলে আবুল হোসেনকে আটক করেছে। এছাড়াও বৃহস্পতিবার হারদীতে আভিযান চালিয়ে ফারুক হোসেনের ছেলে বাপ্পী (৩৫), একই গ্রামের সেলিম হোসেনের ছেলে পাপ্পু (২৪) ও এরশাদপুর গ্রামের শফি উদ্দিনের ছেলে সিমুল (৩০ ) আটক করে। অপরদিকে, সন্ধ্যায় উপজেলার খাসবাগুন্দা গ্রামে কয়েকজন মিলে তাঁড়ি সেবনকালে এএসআই পলাশ সঙ্গীয় ফোর্সসহ াভিযান চালিয়ে মিন্টু মিয়ার ছেলে সালেহিন আলী (২৮), একই গ্রামের আনছার আলীর ছেলে আব্দুল গনি, ইসমাইলের ছেলে কাসেদ মিয়া (৩৮), আব্দুর রহিমের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮), আলী সাইফুলের ছেলে টাইগার (২৩), মৃত ভিকু আলীর ছেলে নবীছদ্দীন (৬০) কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে ৩৪ ধারায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)