মেহেরপুরে ফেনসিডিলসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2018-05-17 ইং
মেহেরপুরে ফেনসিডিলসহ যুবক আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা নবীননগর খালপাড়া-বাড়িবাকা সড়ক থেকে ৫ বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ সালাম (২৫) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত সালাম বুড়িপোতা ইউনিয়নের নবীননগর খালপাড়ার নূর ইসলামের ছেলে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেসবাহুর দারাইনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সালামকে আটক করেন। এসআই মেসবাহুর দারাইন জানান, নবীননগর থেকে সালাম নামে একজন ফেন্সিডিল নিয়ে শহরের দিকে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশের দলটি সন্দেহভাজনভাবে সালামকে আটক করে। এ সময় তাকে তল¬াশি করে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। তার নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)