ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমনিগঞ্জে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত বৃদ্ধ’র (৬০) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে নীলমনিগঞ্জ স্টেশনের অদূরে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে নীলমনিগঞ্জ স্টেশনের অদূরে খুলনাগামী কপোতক্ষ এক্সপ্রেস ট্রেনটি অজ্ঞাত ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা রেলওয়ে ফাড়ির ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি শুনেছি ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে। পোড়াদহ রেলওয়ে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসে।
