বারদি বিএডিসি শ্রমিকদের ৩য় দিনের মত বিক্ষোভ

আপলোড তারিখঃ 2018-05-17 ইং
বারদি বিএডিসি শ্রমিকদের ৩য় দিনের মত বিক্ষোভ ছবির ক্যাপশন:
বারাদি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বারাদি বিএডিসি খামার ও আমঝুপি বীজ উৎপাদন খামারের শ্রমিকরা তৃতীয় দিনের মত চাকরী নিয়মিত করণ ও দুইটি ভাতা প্রদানের দাবিতে বিক্ষোভ করেছে। গত মঙ্গলবার সকালে বারাদি বিএডিসি ফার্ম শ্রমিক লীগের সভাপতি আলতাফ হোসেনের নেতৃত্বে বারাদি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের সড়ক প্রদক্ষিণ করে ফার্মে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন সাব্বিরুল ইসলাম, শহিদুল ইসলাম, আবু বকর, আসাদুল ইসলাম, মিঠুন, শামীম আলী, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, আজগর আলী, সাহাবদ্দিন, খোকন, আখতার, পাভেল, শফিকুল, রফিকুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)