মেহেরপুরে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2018-05-17 ইং
মেহেরপুরে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে জেলা প্রশাসক পরিমল সিংহকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার বিকালে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক পরিমল সিংহ। এঝাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ফরিদ আহম্মেদ, (রাজস্ব) তৌফিকুর রহমান, এনডিসি কামরুল হাসান, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মো. ওয়ালীউদ্দীন, আব্দুল মান্নান, আফতাব আলী খান, মিজানুর রহমান, আসাদুর রহমান প্রমূখ। বিদায় অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অপরদিকে, মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসক পরিমল সিংহকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি তুহিন আরণ্যর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিদায়ী জেলা প্রশাসক পরিমল সিংহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা পল্লব ভট্টাচার্য, উপদেষ্টা সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক রুপালি খাতুন প্রমুখ। অন্যদের মধ্যে সদস্য কেএম ফজলুল করিম, জানে আলম, গোলাম মোস্তফা, সোয়েব রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বিদ্যালয়ের কর্মকর্তারা ও শিক্ষার্থীরা পৃথকভাবে বিদায়ী জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)