চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপলোড তারিখঃ 2018-05-17 ইং
চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছবির ক্যাপশন:
সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিতকরণে নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহা. জসীম উদ্দীন। প্রধান অতিথি তার বক্তব্যে, সরকারের উন্নয়নমূলক বিষয়সহ অভিভাবকদের সচেতনতার জন্য বিস্তারিত আলোচনা করেন এবং উপস্থিত সকলকে উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা ও সম্পৃক্ততার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম নবী, শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান, শংকরচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মমিন, সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের সভাপতি ইলিয়াস হোসেন। জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে শংকরচন্দ্রের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, মহিলা-পুরুষ, ছাত্র-ছাত্রীসহ প্রায় সাড়ে ৩০০ দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)