চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দুই শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2018-05-16 ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দুই শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একদিন বয়সী শিশু ও হাবিবা খাতুন নামের দুইদিন বয়সী শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ১ ঘন্টার ব্যবধানে দু’টি শিশু মারা যায়। হাসপাতাল সুত্রে জানা গেছে, গত সোমবারে একটি পুত্র সন্তান প্রসব করেন আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস লক্ষীপুর গ্রামের হাসানের স্ত্রী। তার নাম রাখা হয় বাবু। সন্তান প্রসবের পরই সে অসুস্থ হয়ে পড়লে তাকে শিশু ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হয়। পরে গতকাল রাত ৯ টার দিকে শ্বাসজনিত কারণে তার মৃত্যু হয় বলে জানায় চিকিৎসক। অপরদিকে, গত ২ দিন আগে চুয়াডাঙ্গা ভালাইপুর এলাকার হাবিলের স্ত্রী একটি কন্যা সন্তান প্রসব করে যার নাম রাখে হাবিবা খাতুন। গতকাল রাত সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক বলেন, গতকাল রাতে শ্বাসজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় দুইটি শিশু মারা গেছে। এদিকে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গত তিন দিনে শিশু ওয়ার্ডে ৫১ শিশু হয়ে ভর্তি হয়েছে। তার মধ্যে ৭ শিশু নিউমোনিয়া ও বাকি শিশু ঠান্ডাজনিতসহ বিভিন্ন কারনে চিকিৎসাধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)