মেহেরপুরে ফেনসিডিল রাখার অপরাধে একজনের জেল

আপলোড তারিখঃ 2018-05-16 ইং
মেহেরপুরে ফেনসিডিল রাখার অপরাধে একজনের জেল ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: ফেনসিডিল রাখার অপরাধে মেহেরপুর শহরের ফৌজদারীপাড়ার মফিজুল ওরফে মফু নামক এক যুবককে ১ বছর সশ্রম কারাদন্ড, ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড প্রদান করেছেন আদালত। গতকাল মঙ্গলবার মেহেরপুর স্পেশাল ট্রাইবুন্যাল ২য় আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন। দন্ডিত মফু ফৌজদারীপাড়ার আমীর হোসেনের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি মেহেরপুর ডিবি পুলিশের একটি দল মফুকে ৮ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৬ মেহেরপুর সদর থানা। পরে মামলার তদস্তকারী কর্মকর্তা মামলায় তদন্ত শেষে চার্র্জশীট দাখিল করেন। মামলায় মোট ৫ জন সাক্ষী প্রদান করেন। এতে আসামী দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১ বছর সশ্রম কারাদন্ড, ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদ এবং আসামী পক্ষে এ্যাড. জীনা পাল কৌশুলী ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)