জীবননগরে মাদক বিক্রির প্রতিবাদ : দুইজনকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2018-05-16 ইং
জীবননগরে মাদক বিক্রির প্রতিবাদ : দুইজনকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে মাদক বিক্রির প্রতিবাদ করায় একই পরিবারের দুই জনকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের ঘরজামায় মাদক ব্যবসায়ী জহর আলী গোয়ালপাড়া গ্রামের হাসেম আলীর বাড়ির সামনে রাস্তার উপর প্রতিনিয়ত প্রকাশ্য ফেন্সিডিল বিক্রি করে থাকে। এসময় হাসেম আলী প্রতিবাদ করলে জহর ও তার দলবল মিলে গোয়ালপাড়া গ্রামের ইয়াজউদ্দিন মন্ডলের ছেলে হাসেম আলী (৫৫) ও একই গ্রামের আজিজুল মালিতার ছেলে মিনাজুল হককে (৩০) কে পিটিয়ে জখম করে। এসময় স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, গোয়ালপাড়া গ্রামে যে ঘটনা ঘটেছে এই ঘটনায় হাসেম ও মিনাজুলের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পদক্ষেপ গ্রহন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)