দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৮ পিচ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে। আটককৃতরা হলো- দামুড়হুদা দশমী পাড়ার আবু সাইদ (২৫) ও সাইফুল ইসলাম (২৪)। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে এদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, গতকাল দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেনের নির্দেশে এএসআই সাজেদুল গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার পুরাতন হাউলী দোয়ার নিকট থেকে দামুড়হুদা দশমীপাড়ার জসিম খাঁর ছেলে আবু সাইদ ও মোমিনের ছেলে সাইফুল ইসলামকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে দুই জনের কাছ থেকে ৩৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় মামলা হয়েছে। আজ তাদেরকে আদালতে সোর্পদ করা হবে বলে পুলিশ জানায়।
