চুয়াডাঙ্গায় মোবাইল কোর্টে পাসপোর্ট দালালকে অর্থদন্ড

আপলোড তারিখঃ 2018-05-15 ইং
চুয়াডাঙ্গায় মোবাইল কোর্টে পাসপোর্ট দালালকে অর্থদন্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের উৎপাত বন্ধে তড়িৎ পদক্ষেপে আশিকুর রহমান আশিক (২৫) নামের এক দালালকে ধরে এক হাজার টাকা অর্থদন্ড দিয়েছে মোবাইল কোর্ট। গতকাল সোমবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল আলম এ অভিযান পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত দালাল আশিক চুয়াডাঙ্গা পৌর শহরের শান্তিপাড়ার আসাদুল হকের ছেলে। মোবাইল কোর্ট সূত্র জানায়, চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে বেশ কিছুদিন ধরে দালালদের উৎপাত বেড়েছে। দালালরা পাসপোর্ট সেবাগ্রহীতাদের কাছ থেকে ফরম পূরণ, দ্রুত পাসপোর্ট ডেলিভারীসহ নানা প্রলোভন দেখিয়ে কৌশলে নগত টাকা হাতিয়ে নিচ্ছে। সোমবার সরাসরি পাসপোর্ট অফিসার আশিক নামের এক দালালের তথ্য দিলে তাৎক্ষণিক তাকে আটক করে আইনের আওতায় নেয়া হয়। স্থানীয় ও ভুক্তভোগীদের সাথে কথা বলে তার অভিযোগ প্রমাণিত হওয়ায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় অভিযোগ এনে নগদ এক হাজার টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে মুক্তি দেয়া হয়। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম, চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুবাইয়াত ফেরদৌস, সদর থানার এসআই সুমন সরকারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)