জীবননগরে গাঁজা ও ইয়াবাসহ আটক-২

আপলোড তারিখঃ 2018-05-15 ইং
জীবননগরে গাঁজা ও ইয়াবাসহ আটক-২ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে মাদকবিরোধী অভিযানে মাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাতে তাদেরকে আটক করা হয়। জানা যায়, জীবননগর থানার সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে জীবননগর থানার এসআই জাহিদ হোসেন, এএসআই মনিরুল ইসলাম ও এএসআই সাজ্জাদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামে অভিযান চালায়। এসময় ১’শ ৫০ গ্রাম গাঁজাসহ ওই গ্রামের মো. মালিতার ছেলে জীবননগর থানার একাধিক মাদক মামলার আসামি আতিয়ার রহমান (৩২) কে আটক করে। একইদিনে পৌর সভার ৫নং ওর্য়াড লক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে ১২ পিচ ইয়াবাসহ আ. মোতালেবের ছেলে ইনামুল হককে (২২) আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)