জীবননগরে জামায়াতের রোকনসহ আটক-৬

আপলোড তারিখঃ 2018-05-15 ইং
জীবননগরে জামায়াতের রোকনসহ আটক-৬ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে জামায়াতের রোকনসহ ৬ জামায়াত কর্মিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যার সময় তাদেরকে আটক করা হয়। জানা যায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে জীবননগর থানার এসআই সিরাজ, এসআই শামসুল, এসআই সাইফুল, এএসআই সাজ্জাদ, এএসআই নুরনবী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে জীবননগরে নাশকতা কর্মকা-ে জড়িত থাকা সন্দেহে জটিকা অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের আ. গফুরের ছেলে জামায়াতের রোকন মহিউদ্দিন (৪০), একই গ্রামের লুৎফার রহমানের ছেলে জামায়াতের কর্মি নুরুল হুদা (৪৫), মনোহরপুর গ্রামের মৃত সুলতানের ছেলে মনোহরপুর ইউপি জামায়াতের সভাপতি আসাবুল হক (৫৫), যাদবপুর গ্রামের হায়দার আলীর ছেলে সীমান্ত ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক (৩০), খয়েরহুদা গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে কেডিকে ইউনিয়ন জামায়াতের সভাপতি জান মোহাম্মদ (৬০) ও জীবননগর পৌরসভার কোর্টপাড়ার কলি মদ্দিনের ছেলে জামায়াতের অফিস সেক্রেটারী গোলাম রসুলকে (৪৮) কে আটক করে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)