দু’প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2018-05-15 ইং
দু’প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা ও মেয়াদউত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে হোটেলসহ কীটনাশকের দোকানে ভোক্তা আইনে ১২ হাজার টাক জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারি পরিচালক ও জেলা মার্কেটিং অফিসারসহ পুলিশের একটি দলের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, চুয়াডাঙ্গা কেদারগঞ্জ বাজারে ভোক্তা আইনে ১২ হাজার টাক জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক জানান, মর্তুজা হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবর রাখা, মূল্য তালিকা না থকাসহ মিষ্টির প্যাকেটের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ায় ভোক্তা সংরক্ষণ আইনে হোটেল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে একই এলাকার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে মানিক ট্রেডার্সে মেয়াদ উত্তীর্ণ কিটনাশক রাখার দায়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জরিমানার টাকা আদায় করাসহ এ ধরনের কাজ পূণরাই না করার জন্য মৌখিকভাবে সতর্ক করা হয়। দু’টি প্রতিষ্ঠানের মালিকই তাৎক্ষনিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন। অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলামসহ পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)