বারাদী ও আমঝুপি বিএডিসির শ্রমিকদের বিক্ষোভ

আপলোড তারিখঃ 2018-05-15 ইং
বারাদী ও আমঝুপি বিএডিসির শ্রমিকদের বিক্ষোভ ছবির ক্যাপশন:
বারাদী/ আমঝুপি প্রতিনিধি: চাকরী নিয়মিতকরণ ও দুইটি ভাতা প্রদানের দাবিতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বীজ উৎপাদন ফার্মের শ্রমিকরা বিক্ষোভ করেছে। গতকাল সোমবার সকালে সকালে আমঝুপি বিএডিসি বীজ উৎপাদন খামার প্রাঙ্গনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য দেন আলমগীর হোসেন, আবু হোসেন প্রমুখ। এসময় আমঝুপি বীজ উৎপাদন খামারে কর্মরত সকল শ্রমিকরা বিক্ষোভে অংশ নেয়। অরপদিকে, চাকরী নিয়মিত করণ ও দুইটি ভাতা প্রদানরে দাবিতে মেহেরপুর সদর উপজেলার বারাদি বিএডিসি খামার ও আমঝুপি বীজ উৎপাদন খামারের শ্রমিকরা বিক্ষোভ করেছে। সোমবার সকালে বারাদি বিএডিসি ফার্ম শ্রমিক লীগের সভাপতি আলতাফ হোসেনের নেতৃত্বে বারাদি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের সড়ক প্রদক্ষিণ করে ফার্মে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য দেন সাব্বিরুল ইসলাম, শহিদুল ইসলাম, আবু বকর, আসাদুল ইসলাম, মিঠুন, শামীম আলী,সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, আজগর আলী, সাহাবদ্দিন, খোকন, আখতার, পাভেল, শফিকুল, রফিকুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)