আলমডাঙ্গায় জমিজায়গা বিরোধে একটি পরিবার ঘরছাড়া

আপলোড তারিখঃ 2018-05-15 ইং
আলমডাঙ্গায় জমিজায়গা বিরোধে একটি পরিবার ঘরছাড়া ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা জামজামি বাজার সংলগ্ন রাধানগর গ্রামের মতিয়ারের ৪০ শতক জমি জোরপূর্বক দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মতিয়ার প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে চুয়াডাঙ্গায় অবস্থান করছে। জানা গেছে, আলমডাঙ্গা জামজামি বাজার সংলগ্ন কুষ্টিয়া ইবি থানার রাধানগর গ্রামের দুলু মন্ডল তার ছেলে মতিয়ারকে ৪০ শতক জমি রেজিষ্ট্রি করে দেন। ওই জমিতে মতিয়ার দীর্ঘ ৩০ বছর ধরে বসবাস করে আসছিলো। কিন্তু তার সৎ ভাইয়েরা তার জমি জোরপূর্বক দখল করতে নানাভাবে তাকে হয়রানি করতে থাকে। এক পর্যায়ে তারা আদালতে মামলা করে। আদালত মতিয়ারের পক্ষে রায় দেয়। এরপর থেকেই প্রতিপক্ষ সৎ ভাইয়েরা তাকে প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকি দিয়ে চলেছে। এমতাবস্থায় প্রাণভয়ে মতিয়ার পরিবার পরিজন নিয়ে জীবন বাচাঁতে গ্রাম ছেড়ে চুয়াডাঙ্গায় এসে ভাড়া বাসায় বসবাস করছে। মতিয়ার তার লিখিত বক্তব্যে জানায়, তার জমাজমি ফিরে পেতে ও জীবন বাঁচাতে প্রশাসনের আশু হস্তক্ষেপ প্রয়োজন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)