হরিণাকুন্ডুতে দুই নারী যাত্রা শিল্পী আটক

আপলোড তারিখঃ 2018-05-14 ইং
হরিণাকুন্ডুতে দুই নারী যাত্রা শিল্পী আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুন্ডু শহরের একটি বাসা থেকে যাত্রাদলের দুই নারী শিল্পীকে আটক করে চালান দেওয়া হয়েছে। গতকাল রোববার শহরের সোনালী ব্যাংক পাড়ার মানোয়ারের বাড়ি থেকে তাদের আটক করা হয়। তবে আটকের সময় তাদের সাথে আরো দুই পুরুষ সদস্যকে পুলিশ আটক করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। কিন্তু হরিণাকুন্ডু থানার এএসআই কামরুজ্জামান শুধু যাত্রা শিল্পী এ্যানী ও অন্তরাকে থানায় নিয়ে যায়। অভিযোগ উঠেছে, সোনালী ব্যাংক পাড়ার ওই বাড়িটি ভাড়া নিয়ে অন্তরা ও এ্যানী বসবাস করতেন। সেখানে নিয়মিত যাতায়াত ছিল উজ্জল ও লতিফ নামে দুই ব্যক্তির। বাড়িতে অসামাজিক কাজ করা হতো এমন কথাও স্থানীয়রা জানান। এদিকে আটকের সময় অন্তরা ও এ্যানী জানায় তাদের বিয়ে হয়েছে। কিন্তু পুলিশের কাছে কোন কাবিন দেখাতে পারেনি। বলরামপুর গ্রামের তোফাজ্জেল তাদের একজনের স্বামী। এ সময় স্থানীয় কাজী সাইদুর রহমানকেও থানায় নিয়ে আসা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য জানান, পুলিশ আটকের সময় দুই নারী ও দুই পুরুষকে তারা নিয়ে যেতে দেখেছেন। কিন্তু আপদালতে পাঠানোর সময় দুই নারীকে চালান দেওয়ার ঘটনায় তাদের মনে প্রশ্ন জেগেছে। বিষয়টি নিয়ে হরিণাকুন্ডু থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, এ্যানী ও অন্তরাকে সন্দেহ জনক ভাবে ঘোরাফেরার কারণে আটক করে ৫৪ ধারায় চালান দেওয়া হয়েছে। তবে তাদের সাথে কোন পুরুষকে আটক করা হয়নি। বিষয়টি নিয়ে হরিণাকুন্ডু থানার এএসআই কামরুজ্জামানের মুঠো ফোনে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেন নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)