শিশুদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

আপলোড তারিখঃ 2018-05-13 ইং
শিশুদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু মেলার উদ্বোধনীতে বক্তারা নিজস্ব প্রতিবেদক: ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহা. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘শিশুদেরকে সচেতন ও দক্ষকর্মী এবং উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে অভিভাবকদের বিশেষ ভাবে গুরুত্ব দিতে হবে।’ জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী শিশু মেলা-২০১৮ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুল আলম। এরআগে একটি বর্ণাঢ্য র‌্যালি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। আলোচনা পর্ব শেষে চিত্রাংকন প্রতিযোগিতা, একক ও দলীয় নৃত্য ও জেলা তথ্য অফিসের নিয়মিত শিল্পী ও সদর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের সংগীত পরিবেশন এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় নাটক মঞ্চস্থ করা হয়। সন্ধ্যায় জেলা তথ্য অফিস কর্তৃক বিষয় ভিত্তিক চলচিত্র প্রদর্শন করা হয়। শিশু মেলা ২০১৮ তে শিশুদের বিভিন্ন বিষয়ে সচেতন করে তুলতে ১৪টি স্টল স্থাপন করা হয়েছে। আজ রবিবার বিকাল ৩টায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে দু’দিনব্যাপী মেলার সমাপণী হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)