ছবির ক্যাপশন:
‘নার্সেস বলিষ্ঠ কণ্ঠস্বর, স্বাস্থ্য মানবিক অধিকার’ স্লোগানে নানা কর্মসূচিতে
নিজস্ব প্রতিবেদক: ‘নার্সেস বলিষ্ঠ কণ্ঠস্বর, স্বাস্থ্য মানবিক অধিকার’ এ স্লোগানে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০১৮ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করা হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় ৬০ পাউন্ড ওজনের বিশাল একটি কেক কাটা হয়। এরপর চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউট ও সদর হাসপাতালের আয়োজনে সদর হাসপাতাল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলার সিভিল সার্জন ডা. খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামিম কবির ও নার্সিং ইনস্ট্র্যাক্টর ফরিদা ইয়াসমিন বক্তব্য রাখেন।
সিভিল সার্জন ডা. খায়রুল আলম বলেন ‘নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিংগেলের সেবার মানসিকতা ছিলো। আপনারা যদি মানুষের সেবা দেন আপনারা ঐ পর্যায়ে যাবেন। প্রত্যেকের মন-মানসিকতা ফ্লোরেন্স নাইটিংগেলের মতো তৈরী করতে হবে।’
মেহেরপুর অফিস জানিয়েছে, আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে মেহেরপুরে বর্ণ্যাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। `নার্সেস বলিষ্ঠ কণ্ঠস্বর, স্বাস্থ্য মানবিক অধিকার` এই শ্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার সকাল ৯টার দিকে জেলা নার্সেস এসোসিয়েশনের আয়োজনে মেহেরপুর পৌর ঈদগাহ গেট থেকে ডা. মিজানুর রহমানের নেতৃত্বে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালি শেষে হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আরএমও এহসানুল কবীর, ডা. তাপস কুমার সাহা, ডা. বিপুল কুমার দাস, জেলা নার্সেস এসোসিয়েশনের সভাপতি আজিরন নেছা, সম্পাদক নাজমা খাতুন, সাংগঠনিক সম্পাদক সুশিলা মন্ডল, পাবলিক হেলথ নার্স বিলকিস, ফ্লোরা নন্দিতা চৌধুরী, সাবরিনা মমতাজ, পাপিয়া খাতুন, কুলসুম আরা প্রমুখ।