জীবননগর অফিস: জীবননগরে গোয়াল ঘরের তালা কেটে হতদরিদ্র কৃষকের একটি গুরু চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, জীবননগর পৌর এলাকার ৮নং ওয়ার্ড আশতলাপাড়ার তোফাজ্জেল হোসেনের ছেলে হতদরিদ্র কৃষক মোমিনুর রহমানের দিন আনা দিন খাওয়া শেষে টাকা জমিয়ে একটি গরু কিনেছিল। কিন্তু সেটিও চুরি করে নিল চোরে। শেষ সম্বল গরুটি চুরি হওয়ায় হতাশায় ভেঙ্গে পড়েছেন দিনমজুর কৃষক মোমিন।
