নিজস্ব প্রতিবেদক: দামড়হুদা কার্পাসডাঙ্গায় করিমন নিয়ন্ত্রণ হারিয়ে বাবুর আলী (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত বাবুর আলী কার্পাসডাঙ্গা কালাইডাঙ্গা গ্রামের রহিম আলীর ছেলে। আহত বাবুর আলী জানান, শনিবার দুপুরে করিমনযোগে যশোর থেকে বাসায় ফেরার পথে কার্পাসডাঙ্গায় পৌছালে একটি ট্রাকের ক্রসিং করতে গেলে করিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন বাবুর আলীর মাথায় ও পায়ে আঘাত লেগেছে তবে এখন সে আশঙ্কামুক্ত।
