চুয়াডাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন আহত

আপলোড তারিখঃ 2018-05-13 ইং
চুয়াডাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া আকন্দবাড়ীয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে সজিব আলী (১৩) নামের এক কিশোর আহত হয়েছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। আহত সজিব আলী ওই গ্রামের ফজলুল আলীর ছেলে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, শুক্রবার বিকালে সজিবের সাথে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন একই গ্রামের খলিলুর রহমানের ছেলে ফয়সাল। এরই এক পর্যায়ে ফয়সাল উত্তেজিত হয়ে সজিবের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে সজিব গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)