প্যাথেডিনসহ আলমডাঙ্গা গোবিন্দপুরের তুহিন আটক

আপলোড তারিখঃ 2018-05-13 ইং
প্যাথেডিনসহ আলমডাঙ্গা গোবিন্দপুরের তুহিন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: প্যাথেডিনসহ আলমডাঙ্গা গোবিন্দপুরের তুহিনকে (৩০) আটক করেছে চুয়াডাঙ্গা সদর ফাাঁড়ি পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা একাডেমি মোড় থেকে তাকে আটক করা হয়। এ সময় আটককৃত আসামীর কাছ থেকে ৯ এ্যাম্পুল প্যাথেডিন উদ্ধার করে ফাাঁড়ি পুলিশ। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির এএসআই ইমরানসহ সঙ্গীও ফোর্স একাডেমি মোড়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের জিন্নাহর ছেলে চিহ্নিত মাদকব্যবসায়ী তুহিনকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশি করে ৯ এ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করে। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)