দামুড়হুদায় ইয়াবাসহ ৩ জন আটক

আপলোড তারিখঃ 2018-05-13 ইং
দামুড়হুদায় ইয়াবাসহ ৩ জন আটক ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ৯ পিচ ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তাদেরকে আটক করা হয়। জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আকরাম হোসেনের নির্দেশে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদুজ্জামান আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সুবলপুর গ্রামে অভিযান চালিয়ে দর্শনা শান্তিপাড়ার নূর ইসলামের ছেলে নূর আলম (৩০), প্রতাপপুর গ্রামের হায়দার আলীর ছেলে খোদা বক্স (২৫) এবং রুদ্রনগরের ছানোয়ারের ছেলে মতিয়ার রহমানকে (৩০) আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)