বাড়ি ভাংচুর ও লুটপাট : সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2018-05-13 ইং
বাড়ি ভাংচুর ও লুটপাট : সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
দামুড়হুদায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় দিন মজুরির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধর, বসতবাড়িতে হামলা, ভাংচুর লটুপাটসহ মিথ্যা মামলার সুষ্ঠ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী উপজেলার চাকুলিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুর রহিম। তিনি গতকাল শনিবার বিকেলে দামুড়হুদা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৬ মে সকালে আমার ছেলে শাহিন প্রতিবেশী হাকিমের ছেলে আব্বাসের জমিতে দিন মজুরির কাজে যায়। কাজ শেষে বিকেলে দিনমজুরির পাওনা টাকা চাইতে গিয়ে শাহিন এবং আব্বাসের মধ্যে কথাকাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় আব্বাস ও তার ভাই হাসানসহ একই গ্রামের জলিলের ৩ ছেলে হাবিবুর, হাফিজুল, মাহাবুর, ছাদেক মোল্লার ২ ছেলে জসিম ও ছিদু এবং খালেকের ছেলে আব্দুল্লাহ লাঠিসোটাসহ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আমার বসতবাড়িতে হামলা চালায় এবং বাড়িঘর ভাংচুরসহ লুটপাট করে। এসময় আমি এবং আমার ২ ছেলে শাহিন ও সাদিকুর তাদের বাঁধা দিতে গেলে তারা আমাদের বেধড়ক মারধরসহ আমার স্ত্রী রিজিয়া খাতুনকে ঘর থেকে টেনে-ঁেহচড়ে বের করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় প্রতিবেশী খপের উদ্দীনের ছেলে আলমগীর এগিয়ে এলে প্রতিপক্ষরা তাকেও মারপিট করে আহত করে। স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। আমরা হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন প্রতিপক্ষরা মামলা থেকে রক্ষা পেতে মিথ্যা নাটক সাজিয়ে আমাদের নামে থানায় মামলা দায়ের করে। এছাড়া গত ৩ দিন ধরে প্রতিপক্ষ জলিলের ছেলে হাবিবুর আমাদের নানাবিধ ভয়ভীতি প্রদর্শন করে আসছে। সে এলাকার একজন চিহিৃত মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী প্রকৃতির লোক। আমরা তার ভয়ে বাড়ি ফিরতে পারছিনা। এমতাবস্থায় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সরেজমিন তদন্ত পূর্বক দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশের উর্দ্ধতন কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)