জীবননগরে লিচু চাষে আগ্রহ বাড়ছে চাষীদের

আপলোড তারিখঃ 2018-05-13 ইং
জীবননগরে লিচু চাষে আগ্রহ বাড়ছে চাষীদের ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলায় লিচু চাষে আগ্রহ বাড়তে শুরু করেছে চাষীদের। গ্রীষ্মকালীন মিষ্টি, সুস্বাদু ও রসালো একটি ফল লিচু। শুধু খেতেই রসালো নয়, মৌসুমে এই ফল ভিটামিন ও খাদ্য শক্তির অন্যতম উৎস। এতে রয়েছে মানব শরীরের জন্য প্রয়োজনীয় খনিজ উপাদান। লিচুতে রয়েচে ভিটামিন ‘সি’ যা ত্বক, দাঁত ও হাঁড়ের জন্য ভালো। প্রতি ১’শ গ্রাম লিচুতে ৩১ মিলিগ্রাম ভিটামিন ‘সি’ পাওয়া যায়। নানা রকম চর্মরোগ ও স্কার্ভি দূর করতে সাহায্য করে ভিটামিন ‘সি’। এটি ত্বক উজ্বল করতে ও বলিরেখা কুমাতেও সাহায্য করে। এছাড়াও এই ফলটি মরণব্যাধী ক্যান্সার কোষ ধ্বংস করতেও সাহায্য করে। উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের লিচু চাষী রবগুল ইসলাম ও নাসির মাত্র দুই বিঘা জমিতে লিচুর বাগান তৈরি করে সংসারে ফিরিয়ে এনছেন স্বচ্ছলতা। ওই জমিতে ৬০টি লিচুর গাছ লাগান রোপন করেন তারা। এরপর প্রতি বছরে মোটামোটি বাম্পার ফলনের মাধ্যমে লাভবান হচ্ছেন তারা। এবছর লিচুর মৌসুমের শুরুতে শিলাবৃষ্টি আর কালবৈশাখীর ছোবলে বাগানে একটু ক্ষয়ক্ষতি হওয়ায় গাছে ফলন কম হয়েছে। তারপরও লাভবান হবেন বলে তারা আশাবাদী। তবে লিচু উৎপাদনের জমিতে সাথী ফসল হিসাবে তারা মুগ ও মিষ্টি কুমড়ার চাষ করে লিচুর ক্ষতিটা পুষিয়ে নিয়েছেন বলে জানান। রবগুল ইসলাম বলেন, লিচুর সঙ্গে মুগ ও মিষ্টি কুমড়ার ফলন অনেক ভালো হয়েছে। সেখানে খরচ খরচা বাদ দিয়ে ১৫ থেকে ২০ হাজার টাকার ফসল পাওয়া যাবে বলে আশা করি। তিনি জানান, স্ত্রী ও দুই মেয়ে নিয়ে চার সদস্যের সংসার তার। লিচু চাষের পাশাপাশি আম বাগান পরিচর্যা করে থাকেন তিনি। ছোট এই পরিবার নিয়ে তিনি ভালোভাবেই চলতে পারছেন বলে জানান। জীবননগর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, জীবননগর উপজেলায় লিচু চাষ আগে হত না বললেই চলে। তবে নতুনভাবে এবারের মৌসুমে সীমান্ত ইউনিয়নসহ উপজেলায় নতুন ও পুরাতন বাগান দিয়ে ৪০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। তবে ঝড় ও শিলাবৃষ্টির কারণে উপজেলার বেশ কয়েকটি গ্রামের লিচু ও আম চাষীরা ক্ষতিগ্রস্থ হয়েছেন। ইতিমধ্যেই জীবননগর শহরের মেইন বাসস্ট্যান্ডসহ উপজেলার বিভিন্ন স্থানের ফল বাজারের বিভিন্ন পয়েন্টে লিচুর কেনা-বেঁচা শুরু হয়েছে। মৌসুমের শুরতে নতুন ফল হিসাবে বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা এসে এসব লিচু পাইকারি ও খুচরা হিসাবে প্রতি ১’শ লিচু ২৫০ থেকে ৩’শ টাকায় ক্রয় করেছেন। তিনি আরো বলেন, আর যদি কোন প্রাকৃতিক দুযোর্গ না হয় তাহলে লিচু ও আম চাষীরা ভালো দাম পাবেন বলে আশা করছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)