কোটচাঁদপুর বাস উল্টে বৃদ্ধ নিহত : ২১ যাত্রী আহত

আপলোড তারিখঃ 2018-05-12 ইং
কোটচাঁদপুর বাস উল্টে বৃদ্ধ নিহত : ২১ যাত্রী আহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের নওদাগাঁ নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে রেজাউল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২১ জন যাত্রী। নিহত রেজাউল ইসলাম মহেশপুর উপজেলার নলপোতাা গ্রামের বাসিন্দা। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছ। ``গতকাল শুক্রবার দুপুরে কালীগঞ্জ-কোটচাদপুর সড়কের নওদাগা কাশিপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। যশোহর ও কোটচাঁদপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃতরা হলেন, তাসলিমা (৩৫), মনির (৩০), সাবিনা (৩০), হযরত আলী (২২), আ. জব্বার (৫২), রেহেনা (২৫), পাতা লস্কার (৫২), নিহার (৪) পিং মোজাম্মেল হোসেন, সুফিয়া (৪৫), মিজানুর (৪৫), রবিউল ইসলাম (৬০), শ্যামলী (২৭), স্বপ্না (২৫), মিঠুন (৩২), জহুরুল (৪৫), জাহানারা (২৫), শামীমা (৩০), অনিতা (২৫), দেলোয়ার (৪০), সেলিম (৩০) ও সুনিত্রা (৪৫)। কোটচাদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, দ্রুতগামীর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লেগে উল্টে যায়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা শারমিন বাসযাত্রী রেজাউল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত ২২ জনকে কোটচাঁদপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে তিনি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)