আলমডাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত-১

আপলোড তারিখঃ 2018-05-12 ইং
আলমডাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত-১ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের শিশিরদাড়ী গ্রামের বাবলু ও তার পরিবারের লোকজনকে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছে একই গ্রামের আজিজুল, লিটন ও তার সহযোগীরা বলে অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় বাবলু রাত সাড়ে ৮টার দিকে মামলা দায়ের করার জন্য আলমডাঙ্গা থানায় উপস্থিত হন। এসময় তার দেহ থেকে প্রচুর রক্ত ক্ষরণ হওয়ায় থানার অফিসার ইনচার্জ তাকে চিকিৎসা জন্য হাসপাতালে পাঠান। জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে পারিবারিক সম্পত্তির জের ধরে শিশিরদাড়ি গ্রামের ইছাহাক মালিথার ছেলে বাবলু (৩৫) ও তার পরিবারের লোকজনের উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় একই গ্রামের আজিজুল, ইসাহাক ও তার সহযোগীরা। এসময় তারা হাসুয়া দিয়ে কয়েকজনকে কুপিয়ে জখম করে। এদের মধ্যে বাবলু মারাত্মকভাবে জখম হলে তাকে উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নিয়ে আসা হয়। এসময় তার শরীর থেকে রক্ত ক্ষরণের কারনে থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান তাকে দ্রুত চিকিৎসা নিতে হাসপাতালে পাঠায়। এ সংবাদ লেখা পর্যন্ত ওই গ্রামে টানটান উত্তেজনা বিরাজ করছে। ঘোলদাড়ি পুলিশ ফাড়ির আইসি ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)