কার্পাসডাঙ্গায় মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্য আহত

আপলোড তারিখঃ 2018-05-12 ইং
কার্পাসডাঙ্গায় মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্য আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার কার্পাসডাঙ্গা নতুনপাড়ায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কুবরুল ইসলাম (৩২) এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কুবরুল ইসলাম মেহেরপুর পৌর এলাকার বন্দরপাড়ার মৃত মিয়ারুল ইসলামের ছেলে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, পুলিশ কনস্টেবল কুবরুল মোটরসাইকেলযোগে শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর থেকে দর্শনায় তার বড় বোনের বাসায় যাচ্ছিলো। পথিমেধ্যে কার্পাসডাঙ্গা নতুনপাড়ায় পৌছালে দর্শনার থেকে ছেড়ে আসা এক দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে কুবরুলের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক কবির ছিটকে রাস্তায় পড়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়ডাঙ্গা সদর হাসপাতাল এ ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, তার অবস্থা আশঙ্কাজনক তার মুখে ও পায়ে মারাত্মক আঘাত লেগেছে। আমরা তাকে প্রাথমিক চিকিংসা দিয়েছি তবে তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে রেফার্ড করা হতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)