দামুড়হুদায় বাসের ধাক্কায় শিশু গুরুতর আহত

আপলোড তারিখঃ 2018-05-12 ইং
দামুড়হুদায় বাসের ধাক্কায় শিশু গুরুতর আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার চিতলা গোরস্তানপাড়ায় বাসের ধাক্কায় হুসাইন (১২) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হুসাইন ওই গ্রামের রিপন আলীর ছেলে। গতকাল দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হুসাইন চিতলা নাজিম স্কুলের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী একটি বাস তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্বরত চিকিৎসক বলেন, আহত হুসাইনের মাথার এক পাশে ও মুখে প্রচন্ড আঘাত লেগেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)