কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকে উৎসর্গ

আপলোড তারিখঃ 2018-05-12 ইং
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকে উৎসর্গ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ১২৮৭তম সাহিত্য আসর পদধ্বনি নিজস্ব প্রতিবেদক: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মদিনকে উৎসর্গ করে চিরায়ত সাহিত্য থেকে আবৃত্তি, স্ব-রচিত লেখা পাঠ এবং কবিগুরুর জীবন ও কর্মের ওপর আলোচনার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ১২৮৭তম সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার সময় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এ আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে চিরায়ত সাহিত্য থেকে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার এ্যাডভোকেট বজলুর রহমান। এসময় স্ব-রচিত লেখা পাঠ করেন হেলাল হোসেন জোয়ার্দ্দার, ডা. কামরুজ্জামান মধু, অমিতাভ মীর, গোলাম কবীর মুকুল, ইদ্রিস ম-ল, হাবিবি জহির রায়হান, জুবায়ের হাসান, সুমন চৌধুরী, মোল্লা মাহবুব প্রমুখ। কবিগুরু রবীন্দ্রনাথের জীবন ও কর্মের ওপর বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ-সভাপতি মো. আবুল কাসেম, ইদ্রিস ম-ল, সিরাজ উদ্দিন, হাবিবি জহির রায়হান, গোলাম কবীর মুকুল, অমিতাভ মীর, মোহাম্মদ তৌহিদ হোসেন প্রমুখ। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন কবিগুরুর জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মের বিশাল ব্যাপ্তির ওপর অল্পকথায় কিছু বলা অসম্ভব। বিশ্বকবি একাধারে কবি, গীতিকার, সুরকার, গল্পকার, সঙ্গীতশিল্পী, চিত্রশিল্পী। একই অঙ্গে শতরুপের বিশাল আধার। সবকিছুকে ছাপিয়ে বিশ্বকবি ছিলেন একজন মহান দার্শনিক। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ১২৮৭তম ‘পদধ্বনি’ আসরকে বিশ্বকবির ১৫৭তম জন্মদিন উপলক্ষে উৎসর্গ করতে পেরে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ গর্বিত। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ-সভাপতি মো. আবুল কাসেমের সঞ্চালনায় পদধ্বনি আসরে লেখিয়ে ও সুধীবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)