আলমডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত

আপলোড তারিখঃ 2018-05-11 ইং
আলমডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন গুরুতর জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গতকাল সন্ধা ৭টার দিকে আলমডাঙ্গা আইলহাঁস ইউনিয়নের পালবাগুন্দ গ্রামের শহিদের ছেলে রিয়াদ (১৮) ও তার এক বন্ধু আইলহাঁস বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছেলো। এসময় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারালে তারা রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানীয়রা আহত রিয়াদ ও তার বন্ধুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে, আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলা নওদাপাড়া মোড়ে করিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় করিমনের যাত্রী রাসেল (১২) নামের এক কিশোর গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘঘটনা ঘটে। আহত রাসেল আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর স্কুলপাড়ার নজরুল আলীর ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)