৫’শ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2018-05-11 ইং
৫’শ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়নন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযান চালিয়ে দু’মাদক ব্যবাসয়ীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার পৃথক অভিযানে সাতগাড়ি থেকে এদেরকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীদের কাছ থেকে ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায়, গোপন সংবাদরে ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদসহ সঙ্গীও ফোর্স নিয়ে সাতগাড়ি পুরাতনপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার শাফেজ উদ্দীন মন্ডলের ছেলে আজিম উদ্দীনকে (৫৫) তার বসত বাড়ি থেকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৩’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে একই এলাকার মুলামের স্ত্রী রেখা খাতুনকে ২’শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)