তাজা গুলি বন্দুক দেশীও অস্ত্র ও বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2018-05-11 ইং
তাজা গুলি বন্দুক দেশীও অস্ত্র ও বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা রেলপাড়ায় র‌্যাবের অভিযান : মা ছোট ছেলেসহ বড় ছেলের স্ত্রী আটক নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরে রেলপাড়ায় আকস্মিক ঝিনাইদহ র‌্যাব-৬ এর অভিযানে মা, ছেলে ও বড় ছেলের স্ত্রীসহ তিন জনকে আটক করেছে র‌্যাব। এসময় আটককৃত আসামীদের ঘরের মধ্যে থেকে বিপুল পরিমান ফেনসিডিল, ২টি ইয়ারগান, বন্দুকের তাজা গুলিসহ ফাকা কার্তুজ, দেশীও ধারালো অস্ত্র এবং একটি দোনলা বন্দুক উদ্ধার করে র‌্যাব। গত বুধবার সন্ধ্যার দিকে এই অভিযান চালায় র‌্যাব। পরে আটককৃত আসামীদের ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। আজ তাদেরকে আদালতে প্রেরণ করে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানাবে থানা পুলিশ। আটককৃতরা হল- চুয়াডাঙ্গা পৌর শহরের রেলপাড়ার আলামিন শেখের স্ত্রী সুফিয়া বেগম (৫৫), তার ছোট ছেলে হাসিব উদ্দীন রকি (৩১) এবং বড় ছেলে মেহেদ আল মাসুদের স্ত্রী সানজিদা সুলতানা বনি (২৮)। ঝিনাইদহ র‌্যাব-৬ অফিস সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গার মাদকব্যবসায়ী পরিবার ও মাদকব্যবসার কাজে ব্যবহার করা অস্ত্রসহ আসামীদের ধরতে নিয়মিতভাবে কাজ করছিল ঝিনাইদহ র‌্যাব অফিস। তারই ফল স্বরুপ গত বুধবার গোপন সংবাদের মাধ্যমে নিশ্চিত হন উল্লেখিত আসামিদের বাড়িতে মাদকসহ অস্ত্র ও গোলাবারুদ আছে। ফলে ঝিনাইদহ র‌্যার-৬ এর স্কোয়ার্ড লিডার (এসএসপি) গোলাম মোর্শেদসহ সঙ্গীও ফোর্স চুয়াডাঙ্গা রেলপাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদকব্যবসার মূল হোতা মেহেদ আল মাসুদ ওরফে বনিশেখকে আটক করতে না পারলেও আলামিন শেখের স্ত্রী ও বনিশেখ এর মা সুফিয়া বেগম ও তার ছোট ছেলে হাসিব উদ্দীন রকি এবং বড় ছেলে মেহেদ আল মাসুদের স্ত্রী সানজিদা সুলতানা বনিকে আটক করে। এসময় তাদের বসত বাড়ি থেকে ২টি ইয়ার গান, দোনলা বন্দুকের ৯টি তাজা গুলি, ৭৯টি কার্তুজের খোলা, ৪টি দেশীও ধারালো অস্ত্র ও ১২০ বোতল ফেন্সিডিলসহ একটি দোনলা বন্দুক উদ্ধার করে র‌্যাব। পরে আটককৃত আসামীদের ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে নিয়ে রাতভর জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে সংবাদে সম্মেলনে এসএসপি গোলাম মোর্শেদ জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকব্যবসা করে আসছে। উদ্ধারকৃত অস্ত্র তারা সীমান্তে মাদক চোরাচালানে ব্যবহার করত বলে জানায় র‌্যাব। চুয়াডাঙ্গা পৌর শহরের রেলপাড়ায় গত বুধবার সন্ধ্যার পর ঝিনাইদহ র‌্যাব আকস্মিক অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করে নিয়ে যায়। এ ঘটনা দ্রুত চুয়াডাঙ্গা শহরে ছড়িয়ে পড়লে তা টক অব দ্যা টাউনে পরিনত হয়। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র চলে এ আলোচনা। কি পেল কেনই বা তাদের আটক করে নিয়ে গেল র‌্যাব। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা ভয়ে কোন কিছু জানাতে পারেনি। পরে রাত গড়িয়ে দিনের আলোতে সব কিছু পরিষ্কার হয়ে যায়। এদিকে চুয়াডাঙ্গা সদর থানা সুত্রে জানা যায়, আটককৃত আসামীদের আজ আদালতে সোপর্দ করা হবে। একই সাথে পুনরায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ডের আবেদন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)