গাংনীতে ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেয়ার হুমকি

আপলোড তারিখঃ 2018-05-11 ইং
গাংনীতে ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেয়ার হুমকি ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী আদালত থেকে জামিন পাওয়ার পর থেকে মামলা তুলে নেওয়ার জন্য ধর্ষিতার পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এর প্রতিকার চেয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) বিষ্ণুপদ পালের নিকট লিখিত অভিযোগ করেছেন ধর্ষিতার মা। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য কাজিপুর ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন ইউএনও। ধর্ষিতার মা জানান, ২০১৭ সালের ১১ ডিসেম্বর বাড়িতে তাঁর প্রতিবন্ধী মেয়েকে একা পেয়ে প্রতিবেশি কাজিপুর ব্রীজ বাজারপাড়ার হারান আলীর ছেলে ছাকেম আলী (৫৫) জোর পূর্বক ধর্ষণ করে। ওই ঘটনায় গত বছরের ১৪ ডিসেম্বর গাংনী থানায় একটি ছাকেম আলীকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করি। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুফল কুমার তদন্ত শেষে মামলার একমাত্র আসামী সাকেম আলীকে অভিযুক্ত করে গত ২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার আসামি সাকেম আলী উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর থেকে ছাকেমসহ তার পরিবারের লোকজন মামলা প্রত্যাহার করতে বাদীর পরিবারকে অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, প্রতিবন্ধী পরিবারের বসবাসের কোন জমি না থাকায় এক ব্যাক্তির জমিতে বসবাস করে আসছেন তারা। স্থানীয়রা অভিযোগ করে জানান, প্রতিবন্ধী পরিবারকে উচ্ছেদ করতে ঐ জমির মালিক কেউ হুমকী দিচ্ছে মামলার আসামি ও তার স্বজনরা। এ ঘটনায় জমির মালিক গাংনী থানায় গত ২০ ফেব্রুয়ারি একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানান স্থানীয়রা। তবে অভিযুক্ত ছাকেম আলীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)