ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ ৩ বোতল ফেনসিডিলসহ রেল স্টেশন এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল বুধবার বিকেলে সে স্টেশন এলাকায় ঘোলাফেরা করার সময় পুলিশ তাকে আটক করে। জানা গেছে, আলমডাঙ্গার ডামোস গ্রামের হাবিবুর রহমানের ছেলে রিজু বিকেলে রেল ষ্টেশন এলাকায় মাদক বেচাকেনা করছে বলে পুলিশ সোর্সের মাধ্যমে জানতে পারে। সংবাদের ভিত্তিতে থানার এএসআই মোস্তফা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রিজুকে আটক করে। সে সময় তার দেহ তল্লাশি করে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
