৪টি খাবার হোটেলে ১২ হাজার টাকা অর্থদন্ড

আপলোড তারিখঃ 2018-05-10 ইং
৪টি খাবার হোটেলে ১২ হাজার টাকা অর্থদন্ড ছবির ক্যাপশন:
দর্শনায় ভোক্তা সংরক্ষন ভ্রাম্যমান আদালতের অভিযান দর্শনা অফিস: দর্শনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে দর্শনা হল্ট স্টেশনে রিয়াদ হোটেল, মুক্তা হোটেল, বাসষ্ট্যান্ডে ভাই ভাই হোটেল এবং রেল বাজরের ধান সিড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে অসাস্থ্যকর পরিবেশে ও মেয়াদ উত্তীর্ণ খাবার থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮/৫১ ধারায় দর্শনা হল্ট স্টেশনের রিয়াদ হোটেলে ৫ হাজার টাকা, মুক্তা হোটেলে ৩ হাজার টাকা, ভাই ভাই হোটেলে ২ হাজার টাকা ও ধানসিড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচলনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান ও সিব্বির আহম্মেদ। এসময় আরও উপস্থিত ছিলেন দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা ও ডিসি অফিসের পেশকার আ. লতিফ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)