৮’শ গ্রাম গাঁজাসহ মাদকব্যবসায়ী হাশেম আলী আটক

আপলোড তারিখঃ 2018-05-10 ইং
৮’শ গ্রাম গাঁজাসহ মাদকব্যবসায়ী হাশেম আলী আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শ্রীকোল বোয়ালিয়ায় অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা সদরের শ্রীকোল বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ হাশেম আলী (৫০) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে ওই গ্রামের মৃত শমসের মন্ডলের ছেলে ও চিহ্নিত মাদকব্যবসায়ী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলামের নেতৃত্বে গতকাল বুধবার দুপুরের দিকে শ্রীকোল বোয়ালিয়া গ্রামের হাশেম আলীর বাড়িতে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে তার ঘর তল্লাশী করে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাসহ আসামীকে আটক করে জেলা কার্যালয়ে নিয়ে আসা হয়। এ ব্যাপারে গতকালই আটক মাদকব্যবসায়ীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়। অভিযানে সহায়তা করেন এসআই আবুল কালাম আজাদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)