দর্শনায় ৬০ বোতল ফেনসিডিলসহ রিপন আটক

আপলোড তারিখঃ 2018-05-10 ইং
দর্শনায় ৬০ বোতল ফেনসিডিলসহ রিপন আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা পুরাতন বাজার মোড়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ রিপন (৩০) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে দর্শনা পুরাতন বাজার মোড় হতে আটক করা হয়। আটককৃত রিপন দর্শনা পৌর এলাকার রামনগর কালিদাশপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার্স ইনচার্জ ইউনুচ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার সকালে দর্শনা পৌর এলাকার পুরাতন বাজার মোড়ে মাদকবিরোধী অভিযান চালান। এসময় ৬০ বোতল ফেনসিডিলসহ রিপনকে আটক করা হয়। আটককৃত রিপনের বিরুদ্ধে এএসআই মনির বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করে সোপর্দ করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)