চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন আহত

আপলোড তারিখঃ 2018-05-10 ইং
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন গুরুতর জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে দামড়হুদা উপজেলার রামনগর কলাবাড়ী গ্রামের মৃত সলেমানের ছেলে সফি (৪০) দামুড়হুদা থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় পিছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।এতে সফি রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানীয়রা আহত সফিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদাহ তেল পাম্পের নিকটে লাটাহাম্বার নিয়ন্ত্রণ হারিয়ে করিমনকে ধাক্কা দেয়। এতে রুবেল (২৮) নামের এক যুবক গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত রুবেল চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদি কাসারীপাড়া গ্রামের ইউসুফ হোসেনের ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)