আলমডাঙ্গায় ঘুমের ঔষধ সেবন করে বৃদ্ধর আত্মহত্যার চেষ্টা

আপলোড তারিখঃ 2018-05-10 ইং
আলমডাঙ্গায় ঘুমের ঔষধ সেবন করে বৃদ্ধর আত্মহত্যার চেষ্টা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলা আটারখাদা গ্রামে পরিবারের সদস্যদের ওপর অভিমান করে ২০টি ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার অপচেষ্টা করেছে মাহাতান (৬৫) নামের এক বৃদ্ধ। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আত্মহত্যা অপচেষ্টাকারী বৃদ্ধ আলমডাঙ্গা উপজেলার আটারখাদা গ্রামের মৃত. মঙ্গল আলীর ছেলে। পারিবারিক সুত্রে জানা গেছে, বুধবার বিকালে মাহাতাব তার পরিবারের সদস্যদের সাথে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাকবিত-া হয়। এরই জের ধরে মাহাতান ২০টি ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার অপচেষ্টা চালায়। বিষয়টি তার পরিবারের সদস্যরা টের পেলে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)