গাংনীতে সড়ক দুর্ঘটনায় একজন আহত

আপলোড তারিখঃ 2018-05-10 ইং
গাংনীতে সড়ক দুর্ঘটনায় একজন আহত ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে আলগামনের ধাক্কায় আনসার আলী নামের একজন আহত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আনসার আলী জোড়পুকুরিয়া গ্রামের আবু জেলের ছেলে। আহত আনসার আলীকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আহত আনসার আলী ঘটনার সময় গাংনী থেকে আলগামনযোগে বাড়ি ফেরার পথে পথিমধ্যে গাংনী জোড়পুকুরিয়ার মাঝামাঝি চোখতোলা নামক স্থানে সেটি বিকল হয়ে রাস্তার পার্শ্বে অবস্থান করে। এ সময় অপরদিক থেকে আসা অপর একটি আলগামন দাঁড়িয়ে থাকা আলগামনটিকে ধাক্কা মারলে আনসার আলী অহত হয়। তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)