জীবননগরে মাদকসেবী ছাত্রলীগ নেতা আটক

আপলোড তারিখঃ 2018-05-10 ইং
জীবননগরে মাদকসেবী ছাত্রলীগ নেতা আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অপরাধে উপজেলার হাসাদহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদকে আটক করেছে পুলিশ। জীবননগর থানা সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে এএসআই মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার হাসাদহ বাজার সংলগ্ন কাঠের গোলায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন মাদকসেবী পালিয়ে গেলেও হাসাদহ মাঝপাড়ার শফিকুল ইসলামের ছেলে হাসাদহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ একটু বেশি মাত্রায় নেশা করায় পালাতে পারেনি। তার নিকট থেকে ২ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহসহ তাকে আটক করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)