ছবির ক্যাপশন:
ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার-পৌর মেয়রসহ দলীয় নেতৃবৃন্দ : আজ বিকাল ৩টায় প্রতিবাদ সভা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লুর বাড়িতে গভীররাতে বোমা হামলা চালিয়েছে দুর্বত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের শেখ পাড়াস্থ বাসভবনে এ বোমা হামলা চালানো হয় বলে জানা গেছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনও পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ।
জিল্লু চেয়ারম্যানের পরিবারের সদস্যরা জানায়, মঙ্গলবার রাত ১১টা ৫৮মিনিটের দিকে জিল্লু চেয়ারম্যানের মেয়ে তামান্না বাড়ির পশ্চিম কোণের বেলকোনি থেকে নিজ ঘরে ঢুকে জানালা বন্ধ করছিল। এ সময় বড় বাজার দুর্গা মন্দিরের দিক থেকে একটি মোটরসাইকেলযোগে অজ্ঞাত দু’জন বাড়ির সামনে এসে ওই বেলকোনিতেই মুহূর্তের মধ্যে দু’টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। বোমার বিকট শব্দে আশপাশ এলাকা প্রকম্পিত হলে স্থানীয়রা ছুটে এসে বোমা বিস্ফোরণের চিহ্ন দেখতে পায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি; তবে আতঙ্কিত পরিবারসহ প্রতিবেশীরা। এরআগে বিগত চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনের সময়ও একই ভাবে এই বাড়িতে বোমা হামলা চালানো হয়।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। এরআগে সদর থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌছে বোমার আলামত ও বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ সুপার বলেন, চুয়াডাঙ্গার শেখ পাড়ায় ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের বাড়িতে দু’টি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে চিহ্নিত করা যায়নি। বোমা বিস্ফোরণের পর থেকে ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। জড়িতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।
পুলিশ জানায়, বোমা হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে দু’টি হাত বোমার আলামত উদ্ধার করা হয়েছে। বোমা দু’টি লাল টেপে মোড়ানো এবং তা হাতে তৈরী বলে জানানো হয়। তবে খুব বেশি ক্ষমতা সম্পন্ন নয়। তাই বিস্ফোরণের সময় বাড়ির বেলকোনিতে সামাণ্য দাঁগ ছাড়া বড় কোন ক্ষতি হয়নি।
ঘটনার সময় বাড়িতে ছিলেন না যুবলীগ নেতা জিল্লুর রহমান জিল্লু চেয়ারম্যান। তিনি বলেন, আমি ঢাকা থেকে ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফিরছিলাম। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। তাই এ ঘটনা বা কারণ আমার জানা নেই। তবে ধারণা করা যায় রাজনৈতিক বিষয় ছাড়া অন্য কিছু না।
রাত ১টার দিকে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু’র বাড়িতে আসেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে বোমা হামলাকারীদের প্রতি তীব্র নিন্দা জানান। একই সাথে হামলাকারীদের ধরতে পুলিশ প্রশাসনকে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানান।
এ সময় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লু চেয়ারম্যান, পৌর মেয়র জিপু চৌধুরী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সম্পাদক জাকির হুসাইন জ্যাকীসহ তাৎক্ষণিক উপস্থিত নেতাকর্মীরা ঘন্টাব্যাপি রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠক থেকে সর্বসম্মতিক্রমে আজ বুধবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে প্রতিবাদ সভার আহ্বান জানানো হয়। তবে এ ঘটনায় এখনও কোন অভিযোগ বা মামলা করা হয়নি।