ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা আলমডাঙ্গা ও জীবননগরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন
ডেস্ক রিপোর্ট: নানা আয়োজনে চুয়াডাঙ্গা, আলডাঙ্গা ও জীবননগরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও নৃত্যনাট্য চন্ডালিকা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে আলোচনা সভায় চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে অতিথি থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম। তিনি বলেন, ‘বাঙালির মনন ও জীবনজুড়ে আছে যাঁর অপার সৃষ্টি সম্ভার, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, সংগীত¯্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক। যাঁর লেখা, দর্শন, চিন্তা, চেতনা তথা বহুমাত্রিক আলোকচ্ছটায়, ঔজ্জ্বল্য ও মহিমায় বাঙালি জাতিসত্তা হয়েছে মহিমান্বিত ও গৌরবান্বিত। রবীন্দ্রনাথ ঠাকুর তার অনাবিল সৃষ্টিতে একদিকে যেমন স্বজাতির মুঢ়তা, স্থবিরতার বিপন্ন ছবি ফুটিয়ে তুলেছিলেন, আবার অন্যদিকে তিনি জাতীয় জীবনের সব অচলায়তন ভেঙ্গে বিশ্বের অতি অগ্রসর জাতিসমূহের কীর্তিময় অর্জনগুলোকে গ্রহণ করার আহ্বান জানিয়েছিলেন। আবার স্বজাতির অনিন্দ্য সুন্দর সংস্কৃতি ও ঐতিহ্যের উপাদান সমূহ এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ সূর ও বাণীর অনন্য ব্যঞ্জনায় ফুটিয়ে তুলেছেন তার প্রতিভাদীপ্ত সৃষ্টিকর্মে।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মুন্সি আবু সাঈফের প্রাণবন্ত উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান। সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বলেন, ‘রবীন্দ্রনাথ নিজেকে যেমন উন্মোচন করতে চেয়েছেন সূর্যালোকে, তেমনি নতুনের মধ্য দিয়ে পুনঃজন্মের আস্বাদ পেতে চেয়েছেন। বাংলাভাষা ও সাহিত্যকে রবীন্দ্রনাথ পৌঁছে দিয়েছেন বিকাশের উর্ধ্ব সোপানে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবেন। ‘গীতাঞ্জলি’ রচনা করে ১৯১৩ সালে পেয়েছেন সাহিত্যে নোবেল পুরস্কার। পাশাপাশি ভারতীয় চিত্রকলাকে আধুনিকতার ধারণায় উর্বর করেন তিনি। নোবেল পুরস্কারের অর্থে বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে দরিদ্র কৃষকদের ঋণ দিয়ে প্রতিষ্ঠা করেন কৃষি ব্যাংক, গড়ে তোলেন শান্তি নিকেতন। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের একজন দিকপাল, উজ্জ্বল নক্ষত্র। আলোচনার সভার পর চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ রবীন্দ্র সংগীতানুষ্ঠান হয়। সংঙ্গীতানুষ্ঠানের পর কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৃত্যনাট্য চন্ডালিকা পরিবেশিত হয়।
আমাদের আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা পাঠের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গার পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ নূর মোহাম্মদ জকু। বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাচরণ সম্বন্ধে আলোচনায় অংশ গ্রহণ করেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জল, থানার ওসি (তদন্ত) লুৎফুল কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী লিপু মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ইউসুফ হাসান। রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব ও কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন আলমডাঙ্গা ডিগ্রী কলেজের প্রভাষক মাকসুদুর রহমান, সহকারী শিক্ষক হাসিনুর রহমান, সহিদুল আলম, আশরাফুল ইসলাম, রওশন আরা, আলী কদর, নজরুল ইসলাম, জামিরুল ইসলাম প্রমূখ। পরে কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষার্থী মিথিলা ও নূরা।
আমাদের জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জীবননগর শাইন ক্লাবের আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ওস্তাদ আ. রাজ্জাক বুদোর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর যুবলীগের সভাপতি শাহ শরিফুল ইসলাম ছোট বাবুসহ শাইন ক্লাবের সকল সদস্যগন। আলোচনা সভা শেষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে শাইন ক্লাবের শিল্পীদের গান পরিবেশনা সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান পরিবেশনা করেন শাইন ক্লাবের শিল্পী মনির হোসেন, আতিক হোসেন, তুহিন, হারুন, রশিদ, মাহফুজ, শাহাবউদ্দিন, মনির, লাজুক, মিঠুন মাহমুদ, মন্টু, চাষী রমজান, রবিন শাহ। উপস্থিত ছিলেন ওস্তাদ মহিউদ্দিন, সুলতান প্রমূখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জাহিদ হোসেন।